ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মাদক কারবারিদের নতুন তালিকা যাচাই-বাছাই চলছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ৪:৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ইয়াবা কারবারিদের নতুন যে তালিকা হয়েছে তা যাচাই-বাছাই করছি। তালিকা হলেই অপরাধী হবে তা কিন্তু নয়। তালিকায় অভিযুক্তদের ব্যাপারে যদি সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী।

রোহিঙ্গা শিবিররগুলোতে অপহরণসহ অপরাধ প্রবণতা বৃদ্ধির বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, 'রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ আর মাদকের মতো অপরাধ কোনভাবেই করতে দেয়া হবে না। এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমদ এমপির সভাপতিত্বে চলমান বৈঠকে কমিটির সদস্য সংসদ সদস্য মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী, কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানসহ শৃংখলা বাহিনীর বিভিন্ন বিভাগের প্রধান ও প্রতিনিধিগণ অংশ নিয়েছেন।  

বৈঠকে বিগত ২৫ তম সবার কার্যবিবরণী নিশ্চিতকরণ; সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনাসহ
বিবিধ বিষয় এজেন্ডায় রাখা হয়।

এ বিষয়ে মন্ত্রী বলেন, আমি এ কমিটির একজন সদস্য মাত্র। বৈঠকের সিদ্ধান্ত সমূহ কমিটির সভাপতি মহোদয় উপস্থাপন করবেন। বৈঠক এখনো চলমান। সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রীসহ সংশ্লিষ্টরা সভাস্থলে আসেন।

এর আগে শুক্রবার বিকেলে কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে তিনি শাহপরীরদ্বীপ সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। একইদিন (শুক্রবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ৩৪ বিজিবির অধীনস্থ বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ লালব্রীজ এলাকা পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ