টাঙ্গাইলে আমেরিকান বিচারক সোমা সাঈদকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সংবর্ধনা
টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধার সন্তান আমেরিকার নিউইয়র্ক সিটির বিচারক সোমা সাঈদকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গসংগঠন "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। টাঙ্গাইল জেলা শহরের ফুড গার্ডেন মিলনায়তনে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী বিচারক সোমা সুলতানা সাঈদকে ১৫ জানুয়ারী এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মেহেনিগার হোসেন তন্ময়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সংবর্ধিত অতিথি বিচারক সোমা সুলতানা সাঈদ এর স্বামী টেকনোলজিস্ট ও ডেমোক্রেটিক পার্টি (ইউএসএ) এর নেতা মিজানুর রহমান চৌধুরী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান বীর বিক্রম এর সন্তান মাহমুদুর রহমান খান বিপ্লব, স্মরণে ৭১ শহীদ ও বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের আহবায়ক হাফিজুর রহমান মাসউদ, এমএ মামুন নাহিদ'সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সালমান আমিন, নাজমুল হাসান অনিক, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন ও মানবাধিকারকর্মী'সহ সংবর্ধিত অতিথির পরিবারের সদস্যগণ।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমা সুলতানা সাঈদকে এনওয়াইসি সিভিল কোর্ট থেকে বর্তমানে NYC ফৌজদারি আদালতে ও নিয়োগ দেয়া হয়েছে।
বিচারক সোমা সুলতানা সাঈদ এনওয়াইএস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী-আমেরিকান নির্বাচিত বিচারক। তিনি বাংলাদেশের টাঙ্গাইলের দেলদুয়ার থানার ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফতাব উদ্দিন এবং মরহুম সৈয়দ আমিনা খাতুন এর ঘরে জন্মগ্রহণ করেন। বিচারক সোমা মিজানুর রহমান চৌধুরীর সাথে বিবাহিত এবং তারা তাদের পরিবারের সাথে এনওয়াইসিতে থাকেন। মিজানুর রহমান চৌধুরীও এনওয়াইসিতে একজন রাজনীতিবিদ। তিনি ডেমোক্রেটিক পার্টির সেথে জড়িত। বিচারক সোমা সাঈদ ২০২১ সালের ৮ নভেম্বর প্রায় ১ লক্ষ ৬০ হাজার ভোট নিয়ে NYC সিভিল কোর্টে নির্বাচিত হন, বর্তমানে তাকে NYC ফৌজদারি আদালতে নিযুক্ত করা হয়েছে। তিনি একজন প্রাক্তন বিশেষ প্রসিকিউটর এবং একজন প্রাইভেট প্র্যাকটিশনার। বিচারপতি সৈয়দ ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের অ্যালবানি ল স্কুল থেকে আইন ডিগ্রি অর্জন করেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied