বাংলা ভাষা সাহিত্য পরিষদের নেতৃত্বে রিয়াদ-তানভীর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী সংগঠন বাংলা ভাষা সাহিত্য পরিষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১১ তম আবর্তনের শিক্ষার্থী রেজাউল মোস্তফা রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ১২ তম আবর্তনের শিক্ষার্থী তানবীরুল অবরার।
রবিবার (১৫ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে বাংলা ভাষা সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠনের লক্ষে গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, সদস্য সচিব বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু ও সদস্য একই বিভাগের প্রভাষক সিনথিয়া মুমু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এছাড়া এ কমিটিতে আরো আছেন যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদা নাসরিন সোনালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাইমুন মিয়া, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমন আকন্দ, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো: মাহবুব রহমান, প্রচার সম্পাদক পিয়াস মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আবুল হোসেন। এছাড়াও বিভাগটির পাঁচ শিক্ষাবর্ষের পাঁচ জন শ্রেণি প্রতিনিধি বাংলা ভাষা-সাহিত্য পরিষদের কার্যকরী পরিষদের কমিটিতে অন্তর্ভুক্ত হবে।
নবনির্বাচিত সহ-সভাপতি রেজাউল মোস্তফা রিয়াদ বলেন, 'আমার উপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ। এই আস্থার প্রতিদান আমার কাজেই দেখা যাবে। সামনের দিনে কাজের মাধ্যমে আমাদের নতুন কমিটি নিজেদের সামর্থ্য প্রমাণ করবে।'
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied