ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সিংড়ায় ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৫-১-২০২৩ বিকাল ৫:৫৫
নাটোরের সিংড়া মডেল প্রেসক্লাবের ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 
 
রবিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় সিংড়া মডেল প্রেসক্লাব কার্যালয়ে ফলক উন্মোচনের মাধ্যমে "ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি পাঠাগার" এর শুভ উদ্বোধন করা হয়।পরে মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 
 
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল ইমরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাশার, কলেজ ছাত্র সংসদের ভিপি মাসুম আলী, জিএস উম্মে আমারা ইসলাম সুখী ও মডেল প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট বাকীবিল্লাহ। 
 
আরো উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন আরিফ,  যুগ্ম-সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সাংগঠনিক সম্পাদক রবিন খান, কোষাধ্যক্ষ লিটন আলী, দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, ক্রীড়া সম্পাদক সুজিত সাহা, সদস্য আলামিন হোসেন, মাসুদ রানা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার