নাঙ্গলকোটে ঐতিহ্যবাহী ঠান্ডা কালীবাড়ি মেলা অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঠান্ডা কালিবাড়ি মেলা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ১৫ জানুয়ারী (১ মাঘ) অনুষ্ঠিত হয়েছে ।
অর্থনৈতিক মূল্যমানে প্রায় ১০ কোটি টাকার লেনদেনে পুরোদিন শেষে রাত অবধি ব্যাবসায়ীক কার্যক্রম চলে। এ উপলক্ষে নাঙ্গলকোটের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করে। ট্রেন, বাস, থ্রিহুইলার, সাইকেল, রিকশা, এবং দলবেধে পায়ে হেটে মানুষ মেলায় উপস্থিত হন। কিছু অসাধু ব্যবসায়ী জুয়ার আসর বসিয়ে সৌন্দর্য হানি ঘটান।
এতে নাঙ্গলকোট থানা পুলিশ ২দিন পূর্ব হতে ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশী তৎপরতা জোরদার করে।
বড় মাছ ও মিষ্ঠি, সন্দেশ, মেলার অন্যতম আর্কষণ। এছাড়াও কাঠের সামগ্রী ফর্নিচার, কৃষি সরাঞ্জামাদি, শিশুদের খেলনা সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য এ বাজারে ক্রয়বিক্রয় হয় । কুমিল্লার শ্রেষ্ঠ এ বাজারে ফেনী, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ জনতার ভীড় জমে।
প্রতি বছর বাংলা সনের ১ লা মাঘ এ মেলার আসর বসে। নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোঘরা গ্রামের উপেন্দ্র চন্দ্রের বাড়ির আঙ্গিনায় বসা মেলা কালক্রম এখন বিশাল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাটি শীতকালে হওয়ায় ঠান্ডা আর কালিবাড়ির আঙ্গিনায় বিধায় ঠান্ডা কালিবাড়ি নাম ধারণ করেছে।
বয়স্ক ও শিশুদের আনন্দের জন্য থাকে সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন ধরনের খেলনা।
মেলায় দুই হাজারেরও বেশি ভ্রাম্যমাণ দোকান বসে। মেলায় তিন থেকে চার লাখ দর্শনার্থীর আগমন ঘটে। প্রতিবছরের মতোও এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়েছে।
সুজন / সুজন
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত