ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সিকান্দার রাজার জায়গায় এলেন পাকিস্তানের নওয়াজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৩ দুপুর ১২:২০

একটা সময় বিপিএল কাঁপিয়েছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, র‌াইলি রুশো, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো আর ড্যারেন সামির মত এত নামিদামি তারকারা। এবার এমন নামিদামি তারকা আনতে না পারলেও কেউ বসে নেই। সব দলই ভাল মানের ভিনদেশি ক্রিকেটার দলে ভেড়াতে ব্যস্ত।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ হচ্ছে একই সময়ে। আবার আরব আমিরাতে বসেছে টি-টোয়েন্টি আসর। দক্ষিণ আফ্রিকায়ও শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। এ দুই জায়গায়ও অনেক নামী ক্রিকেটারের ঠিকানা এখন। বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর তাই নামিদামি ক্রিকেটার পেতে খুব কাঠখড় পোড়াতে হচ্ছে।

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন বিদেশি ডেভিড মালান, মোহাম্মদ নবি এবং ফজল হক ফারুকি বিপিএল ছেড়ে চলে গেছেন আরব আমিরাতের টি-টোয়েন্টি আসর খেলতে। একইভাবে রংপুর রাইডার্সের সিকান্দার রাজাও চলে গেছেন সেই একই টুর্নামেন্টে।

সিকান্দার রাজার বিকল্প হিসেবে রংপুর উড়িয়ে এনেছে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। রোববার বিকেলের দিকে ঢাকায় এসে পৌঁছান পাকিস্তানের টি-টোয়েন্টি স্পেশালিস্ট মোহাম্মদ নওয়াজ।

আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে পাকিস্তানি বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের