নিবন্ধন ছাড়াই গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিবন্ধন ছাড়াই গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনেই (১৮ জুলাই) চারটি পোশাক কারখানার ১২ হাজার শ্রমিককে টিকা দেওয়া হবে।
রবিবার মহানগরের কোনাবাড়ি এলাকার তুসুকা ডেনিম লিমিটেডে করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এর সভাপতিত্বে টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, গাজীপুর মেট্রোপলটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হাসান, বিজিএমইএর সভাপতি মো. ফারুক হাসান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, তুসুকার পরিচালক ফিরোজ আহমেদ, মার্কস অ্যান্ড স্পেন্সারের হেড অব কান্ট্রি স্বপ্ন ভোমিক ও কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং, গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. রহমতুল্লাহ্ প্রমূখ।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, সব পোশাকশ্রমিক-কর্মকর্তাদের টিকার আওতায় আনা হবে। করোনা প্রতিরোধ করার জন্য গাজীপুরে ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সেটা অব্যাহত আছে।
তিনি বলেন, আমাদের টিকাদান কর্মসূচি মূলত হাসপাতালকেন্দ্রিক। কিন্তু আমরা পোশাকশ্রমিকদের জন্য গার্মেন্টসে গার্মেন্টসে গিয়ে টিকা দিচ্ছি। এ কাজটি করতে আমরা দীর্ঘদিন ধরে ভ্যাক্সিনেটর টিমকে প্রশিক্ষিত দিয়েছি। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি।
এরই অংশ হিসেবে আজ চারটি গার্মেন্টসে টিকাদান কর্মসূচি শুরু করেছি। চারটি কারখানা মধ্যে গাজীপুরের লক্ষিপুরা এলাকার স্পারো এ্যাপারেলস লিমিটেড, ভোগরা এলাকার রোজভ্যালী গার্মেন্টস ও কোনাবাড়ি এলাকার তুসকা গ্রুপের দুইটি প্রতিষ্ঠান। আজ (রবিবার) এই চারটি কারখানার ১২ হাজার শ্রমিককে টিকা দেওয়ার চেষ্টা করব। আগামীকাল ৮টা গার্মেন্টসের শ্রমিকদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করার ইচ্ছা আছে। পর্যাক্রমে সমস্ত গার্মেন্টসকে টিকাদানের আওতায় আনা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। টিকা নেওয়ার পরেও সবাইকে মাস্ক পড়তে হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এমএসএম / এমএসএম
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied