ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঈশ্বরগঞ্জে ৪৩.৫ কেজি গাঁজাসহ আটক-২


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৩ বিকাল ৫:১৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গারাকান্দি এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময়ে তাদের কাছ থেকে ৪৩.৫ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন ও একটি গাড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- কুলিয়ারচর উপজেলার করপমারা গ্রামের মোঃ তৌফিক (৩৫) ও ভৈরব থানার ছন্ডিবের গ্রামের মোঃ মাসুম মিয়া (২৮)। সোমবার র‌্যাব-১৪ ময়মনসিংহ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র‌্যাব-১৪ এর মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে একটি দল ঈশ্বরগঞ্জের গারাকান্দি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও একটি গাড়ি জব্দ করা হয়। আরও জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার