ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় কোরবানির ঈদকে সামনে রেখে দা, চুরি, শান দিতে ব্যস্ত কামাররা


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ২:২৬

চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাট-বাজার পটিয়া পৌরসভার থানার হাট। এই হাটকে গিরে চারপাশে কামার শিল্পের সারি সারি দোকান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দা, চুরি, বঁটি শান দিতে আনন্দ আর উল্লাসে মেতে উঠেছেন এই কামার শিল্পীরা।

আর মাত্র চারদিন পর আসছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামারের দোকানিরা। শুধু ব্যস্তই নই কামারেরা, তাদের দিন-রাত টুংটাং শব্দের ধ্বনি মুখরিত হয়ে ওঠেছে পটিয়ার হাট বাজার। ভারী  যন্ত্র দিয়ে হাতে হাতুড়ি নিয়ে পেটাচ্ছেন টকবগে লাল লোহার শিখা, ঝকঝকে উঠছে লোহার বানানো সব যন্ত্রপাতি। আবার কেউ শান দিচ্ছেন ছুরি কিংবা বঁটি, কেউ বা আবার কয়লার আগুনে বাতাস দিচ্ছেন। তারই মধ্যেই চলছে বিক্রির কাজ, অনেকেই আসছে নানান সামগ্রি ক্রয় করার জন্য। কামারদের কাজের চাপ পড়ে কোরবানির ঈদকে সামনে রেখে।

প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন কামার শিল্পীরা। কোরবানি ঈদের ২০-২৫  দিন আগ থেকেই ধুম লাগে বেচাকেনার ব্যস্ত হয়ে জান কাজে। কোরবানি দাতারা ছুটে আসেন কামারদের কাছে। তবে এই বছরও করোনার পরিস্থিতির কারণে আগের সেই আমেজ আর নেই তাদেরও। অন্যান্যা বছরের তুলনায় কোরবানি দাতার সংখ্যাও কমেছে যার পেক্ষিতে কামারদের কাজ কমেছে দুই তৃতীয়াংশ পর্যন্ত।

কামার ব্যবসায়ী ও কামার দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, সাধারণত পাঁচ ধরনের বঁটি, ছয় রকমের দা, ১৬ ধরনের ছুরি, সাত ধরনের কাবাব ছুরি, ১২ ধরনের জবাই ছুরি তৈরি করেন তারা। এছাড়া শান ও ধার দেওয়ার জন্য এক ধরনের লোহার স্টিকও বিক্রি করেন। প্রকারভেদে বঁটির দাম চারশ’ থেকে সাড়ে চার হাজার, গরু জবাইয়ের ছুরি পাঁচশ’ থেকে ১৮শ’, টাকায় বিক্রি হয়। এছাড়া অন্যান্য চুরি দুইশ’ থেকে পাঁচশ’ টাকায় বিক্রি করা হয়।

তারা আরও বলেন গত বারের তুলনায় এইবার কিছুটা কাজ কমেছে তাদের। করোনায় অনেকেই কোরবানি দিতে পারবেন না যার কারনে তারা এই বার কামারদের কাছে আসছেন না। কামার সঞ্জয় দে বলেন, প্রতি বছর আমরা কোরবানির ঈদ কে সামনে রেখে রাত দিন কাজ করতাম এই বছর করোনা ভাইরাসের কারনে মানুষের আয় রোজগার কমে গেছে,  প্রায় অর্ধেক মানুষ এই বছর কোরবানি করবেনা। যার কারনে তারা দা, চুরি, বটি, শান দিতে আসছেন না।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন