ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

`দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দারপ্রান্তে' 


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-১-২০২৩ রাত ৮:৪৯

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দারপ্রান্তে। এ সরকারের পতন না ঘটানো পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না।  অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতার চোদ্দ বছরের চুরির ভর্তুকি বাংলাদেশের জনগণ কেনো দিবে?

সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দার জুঙ্গুরদিতে বিএনপি আয়োজিত ১০ দফা দাবির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ এসময় আরো বলেন, ‘এ সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পআয়ের মানুষেরা দু বেলা খেতে পারছে না। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে, দেশকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই এ সরকারকে আর সময় দেওয়া যাবে না।’

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল প্রমুখ।

সুজন / সুজন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান