অসীমের মাঝে
অসীমের মাঝে
দেবব্রত দাস
আবার হারিয়ে যেতে চাই অরণ্যে।
দিগন্ত বিস্তৃত অসীম আকাশের নিচে!
এইবার উদাসী কোনো প্রেমিক
অথবা বাউল সেজে নই।
একরাশ স্বপ্ন কে বুকে নিয়ে
দূরে ঐ নীল নীলিমায়।
যেখানে মেঘেরা খেলার ছলে
দুহাত বাড়িয়ে আমাকে ডাকছে।
মেঘ আর বাতাসের আলতো স্পর্শে
ধ্বনিত হচ্ছে সুস্বাগতমের সুমধুর সুর।
সবুজের গায়ে শিশির বিন্দু দিয়ে লেখা-
আমার নাম! আমাকে আকৃষ্ট করছে।
আমি হারিয়ে যেতে চাই!
তলিয়ে যেতে চাই উত্তাল সমুদ্রের
নীল তলদেশে।
যেখানে সমুদ্রের শান্ত ভালোবাসা,
পৃথিবীর বক্ষ আঁকড়ে বেচেঁ আছে-
অনন্তকাল!
আবার হারিয়ে যেতে চাই-
সেই অসীমের বুকে।
যেখানে আছে নতুনের অনুভুতি,
আর অন্তহীন ভালবাসা।
না কোনো উদাসী প্রেমিক কিংবা
বাউল সেজে নই।
সুজন / সুজন
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied