মুন্সিগঞ্জে ৮ কেজি গাঁজা সহ নারী গ্রেফতার
মুন্সিগঞ্জে আট কেজি গাঁজা সহ ইয়াসমিন বেগম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামানের নির্দেশনায়, এস আই জিয়াউর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে সদরের ডিঙ্গাভাঙ্গা এলাকায় সোমবার রাত সাড়ে আটটার দিকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াসমিন বেগম নামক মাদক কারবারির কাছ থেকে মোট আট কেজি গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা। এর সাথে জড়িত দুইজন পলাতক রয়েছে বলে থানা সুত্রে জানা যায়। এর মধ্যে রয়েছে গাঁজা মনির ও আব্দুস সালাম। তারা উভয়েই ডিঙ্গাভাঙ্গা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ দিকে গ্রেফতারকৃত আসামি সালামের স্ত্রী ইয়াসমিন বেগম ময়মনসিংহ জেলার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ২৬। অন্যদিকে পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি তারিকুজ্জামান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied