ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১৭-১-২০২৩ বিকাল ৫:৪৩

আশুলিয়ায় প্রায় আট শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১৭ই জানুয়ারী বিকেল পর্যন্ত বড় আশুলিয়া কাঠগড়া বাগবাড়ী ও তাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ শতাধিক বাসা বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও কিছু রাইজার জব্দ করা হয়েছে। এবিষয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাভার জোনের ব্যাবস্থাপক আবু সাদত মোঃ সায়েম সাংবাদিকদের বলেন এই এলাকায় আগেও গ্যাস লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। দুস্কৃত কারীরা সাধারণ মানুষদের ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে তাদের পূনরায় বে-আইনী ভাবে গ্যাস সংযোগ দেয়। অবৈধ সংযোগের খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেন। আশুলিয়া রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এসিল্যান্ড) মোঃ আনোয়ার হোসেন বিকেলে তাজপুরে গ্যাস বিচ্ছিন্নেরআভিযানে উপস্থিত হয়ে দুস্কৃতকারীদের সর্তক করে দিয়ে বলেছেন এরপর নিয়মের কোন ব্যতয় ঘটলে ক্ষমা না করে আইন গত ব্যাবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মোঃ সায়েম উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান সহ তিতাসের অরো কর্মকর্তা কর্মচারী।তিতাসের অভিযান চলাকালে আইনশৃঙ্খলা-বাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্য সেখানে মোতায়েন ছিল। 

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান