ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জেল থেকে বের হয়েই ফের রমরমা মাদক ব্যবসায় মাদক সম্রাট ছপের


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-১-২০২৩ রাত ৮:৫৩

জেল থেকে বের হয়েই ফের রমরমা মাদক ব্যবসা শুরু করেছেন কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বটতলা এলাকার বাসিন্দা মৃত  শামছুদ্দিন মন্ডলের ছেলে মাদক সম্রাট ছপের মন্ডল ওরফে সুজন। এতে করে আবারো মাদকসেবিদের যাতায়াত শুরু হয়েছে কল্যানপুর এলাকায়। আইনের ফাঁকফোকরে যতবারই পুলিশ তাকে গ্রেপ্তার করছেন ততবারই অল্প সময়ের ব্যবধানে আইনের ফাঁকফোকরে জামিনে বেরিয়ে আসেন মাদক সম্রাট ছপের। তার নামে দৌলতপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

গত ২৪/০৯/২০২২ ইং তারিখে কুষ্টিয়া মাদকদ্রব্য অধিদপ্তর ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন ছপেরকে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। তাকে গ্রেপ্তারের খবর শুনে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছিল।      

এদিকে জামিনে জেল থেকে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসা শুরু করেছেন মাদক সম্রাট ছপের। এতে এলাকার সচেতন মহল ও অভিভাবকরা আবারো উদ্বেগ উৎকণ্ঠায় পড়েছেন। কারন উঠতি বয়সী যুবকরা মাদকাসক্ত হয়ে পড়াশোনা ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ছপেরে মাদক ব্যবসা বন্ধ করা না গেলে যুব সমাজ দিনেদিনে খারাপের দিকে ধাবিত হবে বলে শঙ্কায় আছেন অভিভাবকরা।

মাদক ব্যবসায়ীদের বেপরোয়া চলাফেরা ও অবৈধ টাকার প্রভাবে দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে। মাদক ব্যবসায়ীদের কাছে সাধারন মানুষ কতটা অসহায়।  

মাদক সম্রাট ছপের এর মাদক কেনাবেচা বন্ধ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

এ বিষয়ে মাদক সম্রাট ছপের এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন- আমি আগে মাদক ব্যবসা করেছি এখন করি না।

সুজন / সুজন

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার