ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-১-২০২৩ রাত ১২:১৬
শেখ হাসিনার হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল পৌরসভা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে, টাঙ্গাইল পৌর এলাকায় রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।  ১৭ জানুয়ারী মঙ্গলবার রাত ৯ টায় শহরের নিরালা মোড় এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, কাউন্সিলর উল্কা বেগম, টাঙ্গাইল জেলা হরিজন ক্লিনার্স (ঝাড়ুদার) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ হরিজন 'সহ অন্যান্যরা। 
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো পৌরবাসীর জন্য প্রতিটি সকাল হবে একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী। ময়লা-আবর্জনা, ধুলা-বালুমুক্ত শহর গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। দিনের বেলায় পরিস্কার করা হলে জন সাধারণের দুর্ভোগ পোহাতে হয়। সেই দুর্ভোগ লাঘবে রাতের বেলায় পরিস্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকে প্রতিদিন রাতে পৌর এলাকার প্রতিটি সড়ক পরিস্কার করা হবে। এতে দিনের বেলায় যানবাহন ও মানুষের চলাচলে কোন দুর্ভোগ পোহাতে হবে না।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন