ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ার গাজিরচট মুন্সি পাড়ায় দুর্ধষ ডাকাতি


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ৩:৪০

রাজধানী ঢাকার শিল্প শহর আশুলিয়ার গাজিরচট মুন্সি পাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একদল অস্ত্রধারী ডাকাত গাজিরচট মুন্সি পাড়া এলাকার শহিদুল মুন্সির বাড়ির সকলকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণলঙ্কারসহ বেশ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।  আশুলিয়া থানা পুলিশ ব্যবসায়ী শহিদুলের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসী জানায়,ভোর রাতে ঐ ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে সাত থেকে আট সদস্যের একদল অস্ত্রধারী ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ব্যবসায়ী শহীদুল ইসলামসহ বাড়ির পাঁচ সদস্যকে মারধর করে ও হাত পা বেধে আলমারী ভেঙে ১৫ ভরি স্বর্ণলঙ্কার এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।  সকালে এলাকাবাসী ঐ বাড়িতে গিয়ে তাদেরকে উদ্ধার করে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রেরণ করা পর্যন্ত পুলিশ কাউকে আটক এবং ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। এবিষয়ে আশুলিয়া থানার তদন্ত ওসি মোমেনুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময় কে বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান