শতবর্ষী গর্জন গাছ বিক্রি করলেন বনবিভাগের কর্মকর্তারা
ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় শতবর্ষী গর্জন গাছ বিক্রির অভিযোগ উঠেছে কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও রেঞ্জ অফিসের দুইশো মিটার পূর্বে ঈদগড় সড়কের পাশে মঙ্গলবার বিকাল ৪টার দিকে বন বিভাগের কর্মচারীর সামনে শতবর্ষী গর্জন গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের কাছ থেকে জানতে চাইলে তারা উক্ত গাছটি বনবিভাগের কর্মকর্তারা তাদেরকে বিক্রি করেছে বলে জানায়।
স্থানীয়রা জানান, বনের গাছ চোরের সঙ্গে সখ্য রয়েছে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা ও ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা-কর্মচারীদের। এ কারণে প্রকাশ্যে রেঞ্জ কার্যালয় থেকে মাত্র ২০০ মিটার অদূরের গর্জন গাছটি কাটতে সাহস করেছে তারা।ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা মং ইউ মারমা জানান, ভোমরিয়াঘোনায় সোমবার রাতে শতবর্ষী একটি গর্জন গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এমন খবর পেয়ে উক্ত স্থানে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রমিক দিয়ে গাছটি কেটে বিট অফিসে নিয়ে আসি। গর্জন গাছের অংশ বিট অফিস থেকে দুর্বৃত্তদের কাছে কিভাবে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। তিনি বলেন, কিভাবে গাছের একটি অংশ তাদের কাছে গেল খোজ নিয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে। এবং দুর্বৃত্তদের ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান এই বিট কর্মকর্তা।
এ ব্যাপারে জানতে চাইলে ঈদগাঁও রেঞ্জের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান বলেন, আমি ছুটিতে রয়েছি। তবে সোমবার রাতে দুর্বৃত্তদের কাছ থেকে একটি গর্জন গাছ উদ্ধার করা হয়েছে বলে জেনেছি। তবে গাছ বিক্রির বিষয়ে তিনি অবগত নয় বলে জানান। এ বিষয়ে জানতে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পর্বর্তীতে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বনবিভাগের কোন কর্মকর্তা গাছ বিক্রির সুযোগ নাই। গাছ কাটা বা বিক্রির বিষয়ে আমি অবগত নয়। খোজ নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied