ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

দৌলতপুরে নানা আয়োজনে উদযাপিত হলো এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপতি


দৌলতপুর প্রতিনিধি  photo দৌলতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২৩ বিকাল ৫:৫২
এশিয়ান টেলিভিশনের দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনাব, মোঃ সোহানুর রহমান শিপন এর সভাপতিত্বে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষ পূর্তিতে দু'দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে ১৭ জানুয়ারি রিফাইতপুর কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৮ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলায় মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা প্রধান অতিথি সহ বিশেষ অতিথীদের  ফুল দিয়ে বরণ শেষে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি উদযাপনের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠান শুরু করেন।
এ সময় এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের মাঝে পুরস্কার ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং কেক কাটা সহ এশিয়ান টেলিভিশনের আগামীর মঙ্গল কামনা সহ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের  প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্।
  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব,এ্যাড, এজাজ আহমেদ মামুন বিশ্বাস, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আব্দুল জব্বার, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব,এ্যাড, শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব, মোহাম্মদ টিপু নেওয়াজ, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, সরদার মোঃ তৌহিদুল ইসলাম, দৌলতপুর কলেজের অধ্যক্ষ ও দৌলতপুর উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব,মোঃ ছাদিকুজ্জামান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, শাহিন রেজা প্রমুখ।
 সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক জাতীয় সমকালের দৌলতপুর উপজেলা প্রতিনিধি  রাজু আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধ, ফিরোজ কায়সার, জাতীয় দৈনিক দিনকালের দৌলতপুর প্রতিনিধি শাহীন রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আহাদ আলী নয়ন, দৈনিক যুগান্তর ও মোহনা টেলিভিশনের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি সভাপতি আব্দুল আলীম সাচ্চু, দৈনিক জনকণ্ঠ র দৌলতপুর উপজেলা প্রতিনিধি সাইদুল আনাম,আল্লার্দগা প্রেসক্লাব সভাপতি খন্দকার জালাল, দৈনিক বাংলাদেশের আলোর উপজেলা প্রতিনিধি হেলাল উদ্দিন, সময় কাগজের উপজেলা প্রতিনিধি রনি আহমেদ,দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সহ-সভাপতি আহসান হাবীব লেনিন, দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ, দৈনিক গনকন্ঠ উপজেলা প্রতিনিধি অন্তর আলী সম্রাট, আশিকুর রহমান আশিক, আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহীন রেজা ও সানজিদা আক্তার আঁখি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন, দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও দৌলতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব, মোঃ আহাদ আলী নয়ন।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত