ঢাকা বুধবার, ৩ জুন, ২০২৬

কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে বিকাশ প্রতারক গ্রেপ্তার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-১-২০২৩ বিকাল ৭:৫৪

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার  সফল অভিযানে বিকাশ প্রতারক মফিজ কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ অক্টোবর ২০২২ এ ফয়সাল আহমেদ (২৪) কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার জমা দেন। সেখানে তিনি তার স্ত্রী আয়েশা সিদ্দিকি এ্যানি (২৪) সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড হতে এক লক্ষ টাকা লোন নিয়েছিলেন। লোন পরিষদের  টাকা চেয়ে প্রতারক শামসুর রহমান মফিজ সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক এর ম্যানেজার পরিচয় তার কাছ থেকে প্রতারণা করে ২ হাজার টাকা বিকাশের মাধ্যমে আত্মসাৎ করে।

এ অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়া দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল ১৮ জানুয়ারি ভোর ৪টার সময় রাজবাড়ী জেলার পাংশা থানার চর ঝিবাড়ী  গ্রামের নিজ বাড়ি থেকে সামসুর রহমান মফিজকে গ্রেফতার করে পুলিশ।

সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়া ইনচার্জ মোঃ শাহ দারা খান (পিপিএম) তিনি জানান- গত ২০ অক্টোবর ২০২২ একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে আসে তখন পুলিশ সুপারের নির্দেশে আমরা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করি। আমরা যতটুকু জানতে পেরেছি এই প্রতারক বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভিন্ন ভিন্ন পরিচয় ফোন করে প্রতারণা করে আসছিল। কখনো ভূমি কর্মকর্তা ,কখনো ব্যাংক ম্যানেজার, তার আবার একটি ইউটিউব চ্যানেল ও আছে। সেখানে কিভাবে প্রতারণার হাত থেকে  বাঁচা যায় এই জাতীয় ভিডিও বানিয়ে থাকে। অথচ সে নিজেই একজন প্রতারক। এই প্রতারক চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা তদন্ত করছি। এই চক্রটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সড়িয়ে ছিটিয়ে আছে। তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। সাধারন মানুষকে বলবো আপনারা সচেতন হন কোন বিষয় সন্দেহ হলে আইনি পরামর্শ ও আইনগত সহযোগিতা নিন। প্রতারক মফিজের সাথে কথা হলে সে বলে আমি দুই বছর যাবত এই জাতীয় কার্যক্রম করে আসছি। এবারি প্রথম পুলিশের হাতে ধরা পড়লাম। এ সময় তার কাছ থেকে অপরাধ-কর্মে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন ,৩৪ টি সিম কার্ড ও ৪টি ক্রেডিট /ভিসা কার্ড উদ্ধার করা হয়।

সুজন / সুজন

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি