ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মানববন্ধন


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১৯-১-২০২৩ দুপুর ১:৪৫

ঢাকার পাশে শিল্প শহর আশুলিয়ায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতা কর্মীরা মানববন্ধন করেছে। বৃহস্প্রতিবার সকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে নবীনগর -চন্দ্রা (কালিয়াকৈর) মহাসড়কে দাঁড়িয়ে ফেডারেশনের পক্ষে এই মানববন্ধন করেন। ফ্রান্স সরকার কর্তৃক শ্রমিকদের পেনশন ব্যবস্থার পরির্বতন (সংকোচন) নীতির বিরোদ্ধে ফ্রান্সের শ্রমিক আন্দোলনকে সর্মথন জানিয়ে বাংলাদেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতা কর্মীরা এই মানববন্ধনে অংশ নেয়। শ্রমিক নেতাদের দাবী ফ্রান্স সরকার তাদের দেশের যে সকল শ্রমিক ও শ্রমজীবি মানুষ পেনশনে যাবে তাদের বয়স বৃদ্ধি ও অর্থনৈতিক সুযোগ সুবিধা কমানোর প্রস্তাব উত্থাপন করেছেন। বিশ্বের সকল শ্রমজীবি মানুষ এধরণের অনৈতিক সিদ্ধান্তের বিরোধীতা করেছেন এবং ৮ টি শ্রমিক সংগঠন এই সিদ্ধান্তকে হঠকারী ও শ্রমিক নির্যাতন বলে মনে করেন। তারই ধারা বাহিকতায় বাংলাদেশের শ্রমিক সংগঠন গুলো ফ্রান্সের শ্রমিক শ্রমিকদের সর্বাত্মক ধর্মঘটের সর্মথন ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও ( আই এল ও-সি ১০২) অনুস্বাক্ষর এর দাবী জানিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফ্রেডারেশন শিল্প শহর আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এসময়  বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ-সভাপতি সাফিয়া পারভীন সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ও শ্রমিক নেতা সোহাগ সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান