ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

উল্লাপাড়ায় গম চাষে লাভবান হওয়ার আশায় স্বপ্ন বুনছে কৃষক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৯-১-২০২৩ দুপুর ৩:৫৮
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়  চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হয়েছে। ছাড়িয়ে গেছে গম চাষের নির্ধারীত লক্ষ্যমাত্রা। দিগন্তজোড়া মাঠে সবুজের সমারোহ বাতাসে বিস্তীর্ণ ফসলের মাঠে ঢেউ খেলছে গমের সবুজ শীষ। আর তাতে লাভের আশায় স্বপ্ন বুনছেন কৃষক। গমের দাম ও ভালো ফলন পাওয়ায় আশায় কৃষকেরা এখন গম চাষে ঝুঁকছেন।
 
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২০০হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 
 
উপজেলা কৃষি বিভাগ বলছে, কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের প্রনোদনার গম দেয়া হয়েছে ৬৭০ জনকে ২০কেজি করে সর্ব মোট ১৩৪০০কেজি উন্নত জাতের গমবীজ এবং সার দেওয়া হয়েছে। এছাড়াও চাষিদের নতুন জাতের গমের প্রদর্শনী প্লট স্থাপন, আধুনিক পদ্ধতিতে চাষ, সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমন এবং উন্নত নিশ্চিতকরণের মধ্য কাজ করে যাচ্ছে তারা।ভালো জাতের বীজ সরবরাহ নিশ্চিতকরণের মতো কাজও করে যাচ্ছেন তারা। ফলে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলনও বেশ ভালো হবে। 
 
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণ ইয়াসমিন সুমি  জানান, গম চাষের লক্ষ্যমাত্রা অর্জন করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়েছে। অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ার আশায় গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন