সুজন বলছেন, হাথুরেসিংহে এখন আরও পরিণত
গেল বছরের ডিসেম্বরে রাসেল ডমিঙ্গো টাইগারদের হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। তারপর থেকেই গুঞ্জন ফের সাকিব আল হাসানদের দায়িত্ব নিতে বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরেসিংহে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত কোনো কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে হাথুরেসিংহের আবারও বাংলাদেশে ফেরা নিয়ে ক্রিকেট পাড়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বৃহস্পতিবার চট্টগ্রামে খুলনার দলীয় অনুশীলন শেষে কথা বলেছেন বিসিবি পরিচালক এবং খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তবে হাথুরেসিংহে যদি ফেরে আবারো তাহলে খারাপ কিছু দেখেন না তিনি।
সুজন বলেন, ‘হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও ম্যাচিউর, আমাদের জন্য ভালো হবে। ও আসলে ভালোই হবে, ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বুঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে।’
এদিকে টাইগারদের হেড অব প্রোগ্রামসের দায়িত্বে নিয়ে আসছেন অস্ট্রেলিয়ার ডেভিড মুর। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘ডেভিড মুর এসেছে, এটা ভালো, কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন, প্রোগ্রাম ডেভেলপ করা। আমরা ভালো করছি, ওনার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে সাহায্য করবে আরও। ভালো মুভ এটা, আমাদের জন্য ভালো।’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে নিয়ে সুজন বলেন, ‘বিসিবিতে আমরা চিন্তা করি আমাদের জন্য কোনটা ভালো। আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য কে ভালো হবে। সেটা যদি হাথুরু হয় বা শ্রীরাম হয়, বা যে কেউ হোক না কেন, বা দুইজন হয় সেটাও ভালো, তিনজন হলেও ভালো। যেটা দেশের জন্য, দলের জন্য ভালো, সেটা চিন্তা করব। যে আসে সে যেন দেশকে সার্ভিস দিতে পারে। লম্বা সময় যেন কোচিং করাতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!