গরীব মানুষকে ঠকিয়ে ব্যবসা, খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি ২০০ বস্তা চাল জব্দ
টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া এলাকা থেকে বাবুল নামের এক চাল ডিলারের গোডাউন থেকে ওএমএসের ওই চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি। বাবুল দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুঠিবয়ড়া গ্রামের আকবর হোসেনের ছেলে বাবুল সরকারি চাল কেনা-বেচা করছেন। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারির জন্য ধুবলিয়া এলাকার একটি ঘরে মজুত করে রাখতেন।
এরপর ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাইন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কালোবাজারির উদ্দেশ্যে ওই চাল মজুত রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় বাবুলের গোডাইন থেকে ২০০ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।
ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, গোডাউন ভাড়া নিয়ে সরকারি চাল কালোবাজারি হয় সেটা জানা ছিল না। তার বাড়ী অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়াতে। গরিব মানুষকে ঠকিয়ে চালের ব্যবসা করছে সে। চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানানোসহ ডিলারের শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়
খবর পেয়ে ঘটনাস্থল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর (ওএমএস) এর ২০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। আপাতত সেই জব্দকৃত চাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied