ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২০-১-২০২৩ দুপুর ৩:২৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামের হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। এই হাড়কাঁপানো ঠান্ডায় মাটির উপর খড়কুটো বিছিয়ে কোন রকমে শুয়ে দিন কাটান, চোপড়া গ্রামের হতদরিদ্র কচুরাম এর কন্যা স্বারতি। তার আত্নীয় স্বজন বলতে কেউ নাই। এই বিষয়টি গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ কে অবগত করেন। 
 
এরই সূত্র ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানতে পেরে এই অসহায় পরিবার টির খোঁজ খবর নেন এবং আত্নমানবতার দৃষ্টি পাতে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারের জন‍্য চৌকি,তোষক,কম্বল ও বালিশ দিয়ে থাকার ঠাই করে দিলেন। এসব সাহায‍্য পেয়ে কষ্টে থাকা পরিবারের মুখে হাসি ফোটে।
 
ইউ এনও'র প্রতিনিধি হয়ে আব্দুলা আল মাসুদ স্বারতি'র বাসায় গিয়ে উপহার সামগ্রী দিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন- এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। 
 
চৌকি,তোষক,কম্বল ও বালিশ পেয়ে হতদরিদ্র স্বারতি ইউএনও'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সকালের সময়কে বলেন, এমন মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকারের পাশাপাশি নিঃস্বার্থভাবে সমাজের অসহায় শ্রেণির মানুষজনের পাশে দাঁড়াতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ, দেশ এগিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির