সাকিব কেন বিশ্বসেরা জানালেন নিহাদ
শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ বলে ৫ রান। তবে সেই ৬ রান প্রথম দুই বলেই তুলে নেন খুলনার ব্যাটাররা। বোলিংয়ে ছিলেন চট্টগ্রামের তরুণ স্পিনার নিহাদুজ্জামান। অবশ্য ম্যাচ শেষে এই স্পিনারের কণ্ঠে ঝরেছে নিজ হাতে ম্যাচ না জেতানোর হতাশা।
সংবাদ সম্মেলনে এসে জানালেন সাকিব আল হাসান বল করলে হয়ত এই ম্যাচ তিনি জিতিয়ে দিতেন। নিহাদুজ্জামান বলছিলেন, ‘শেষ দুইটা বিপিএল গ্যাপ গেছে, তো আমার জন্য এটা খুবই একটা বড় সুযোগ। আজকের ম্যাচে হিরো হওয়ার সুযোগ ছিল। প্রত্যেকদিন সবার জীবনে এই সুযোগ আসে না। এখানেই বড় খেলোয়াড় আর ছোট খেলোয়াড়ের পার্থক্য। সাকিব ভাই হলে হয়ত ম্যাচটা জিতিয়ে দিতেন। সে কারণেই সাকিব ভাই বিশ্বসেরা। তবে চেষ্টা করব পরের বার যখন সুযোগ পাব, তখন কাজে লাগানোর, হিরো হওয়ার।’
নিহাদুজ্জামান যোগ করেন, ‘আমি খুব ভালো প্ল্যাটফর্মে ছিলাম। ছোটবেলা থেকে, অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯... বিশ্বকাপও খেলেছি, এইচপিতে ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমার জীবনে পরপর কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে। চোটেও পড়েছি আমি। আমার বাঁ হাত ভেঙে গিয়েছিল। অ্যাকশন পরিবর্তন করতে হয়েছিল। আমি আমার জীবনের খুব বাজে সময় পার করেছি। আমার জন্য ফেরার খুব ভালো প্ল্যাটফর্ম এটা।’
শেষ ওভারে কেমন পরিকল্পনা ছিল তা জানিয়ে নিহাদুজ্জামান বলেন, ‘আমার পরিকল্পনা ছিল আমি জায়গাতেই বল করব। কারণ ৬ বলে ৫ রান নিয়ে তো খুব বেশি কিছু সম্ভব না। আমি স্পিনার আমার কাছে সেই সুযোগ নেই যে আমি বাউন্সার মেরে একটা উইকেট মেরে দেব। আমার পরিকল্পনা ছিল ডট বল করার। এরপর বল বাই বল চিন্তা করতে চেয়েছিলাম। কিন্তু দুই বলেই ছয় হয়ে গেছে।’
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!