শ্রীমঙ্গলে ৫০০ শিক্ষার্থীর বাতায়নের মেধা মূল্যায়নী পরীক্ষা
সুস্থ ও সঠিক প্রতিযোগিতার মাধ্যমে ধীরে ধীরে শিশুর কল্পনা, সৃজনশীলতা, সৌন্দর্যবোধ, রুচি সর্বোপরি পাঠের দক্ষতা অর্জনের পথও প্রকৃতপক্ষে উন্মোচিত হতে পারে।সে লক্ষ্যে ২০১৪ সাল থেকে প্রাণবন্ত শিক্ষার সন্ধানে বাতায়ন প্রতি বছর মেধার উৎকর্ষ, মুল্যায়নে সম্মেলক প্রয়াসের মাধ্যমে মেধা মূল্যায়নী পরীক্ষার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ (২১ জানুয়রি) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মেধা মূল্যায়নী পরীক্ষা ২০২২।
২০২২ শিক্ষাবর্ষে শ্রীমঙ্গল উপজেলার সকল মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরিক্ষা চলাকালে উপস্থিত ছিলেন বাতায়নের সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক অবিনাশ আচার্য, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস, পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দিল আফরোজ বেগম প্রমুখ।
পরীক্ষা চলাকালে সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত