ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার, চমকের নাম জাকির


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১-২০২৩ বিকাল ৬:১

২১ জন ক্রিকেটারকে নিয়ে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।  প্রথমবারের মতো এই চুক্তিতে সুযোগ পেয়েছেন সিলেটের ক্রিকেটার জাকির হাসান। তিনি রয়েছেন টেস্টের চুক্তিতে।

সবশেষ ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই শতক হাঁকিয়েই এই পুরষ্কার পেলেন জাকির। এছাড়া চুক্তিতে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। এদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদুুল হাসান জয়, ইয়াসির রাব্বি, সাদমান ইসলাম এবং নাইম শেখ।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।
টেস্ট এবং ওয়ানডে: তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম
টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।
টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান
ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ
ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের