ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৮-৭-২০২১ বিকাল ৬:৪২

করোনা মহামারী রোধে পটিয়া উপজেলা ও পৌরসভার পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে ভ্রাম্যমাণ পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। পটিয়ায় হাইদগাঁও কোরবানির ভ্রাম্যমাণ পশুর হাট ক্রেতা-বিক্রেতায় সরগরম হয়ে উঠেছে। প্রতি বছর কোরবানির ঈদের পশুর হাটের জন্য উত্তর হাইদগাঁও যেন ঐতিহ্য হয়ে উঠেছে। এখানে দিন-রাত সমানতালে চলছে গরু, মহিষ ও ছাগল কেনাবেচা। ৩০ হাজার থেকে শুরু করে ৩-৪ লাখ টাকা দামের গরু মহিষও রয়েছে এসব ভ্রাম্যমাণ পশুর হাটে।

করোনাকালীন মানুষ ঝামেলা ও লোকসমাগমকৃত পশুর হাট এড়িয়ে স্বাস্থ্যবিধি মাথায় রেখে হাইদগাঁও এলাকার এসব পশুর হাটে ছুটে যাচ্ছে। বিগত ৩০ বছর ধরে হাইদগাঁও এলাকা কোরবানির পশুর হাটের জন্য বিখ্যাত। সুলভ মূল্যের কারণে সব ধরনের ক্রেতা-বিক্রেতারা প্রতিনিয়ত এখান থেকে গরু মহিষ ক্রয় করছে। ভ্রাম্যমাণ পশুর হাট ছাড়াও বছরব্যাপী এখানে চলে পশুর হাট।

স্থানীয় পশু ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দন জানান, আমরা কয়েকজন ব্যবসায়ী কোরবানির ঈদ ছাড়াও বছরজুড়ে গরু-মহিষ বিক্রি করে থাকি। এখানে পাইকারি ও খুচরা বিক্রি ছাড়াও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠানে গরু-মহিষের মাংস সাপ্লাই দেয়া হয়।

পটিয়া উপজেলার উত্তর হাইদগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, অলিগলিতে গড়ে উঠেছে গরু, মহিষ ও ছাগলের ভ্রাম্যমাণ হাট। উত্তরবঙ্গের রাজশাহী, খুলনা, পটুয়াখালী, বরিশাল, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন এলাকা থেকে গরু, মহিষ ও ছাগল এনে কোরবানির ৬ মাস পূর্বে থেকে হাইদগাঁও এলাকার মৌসুমি ব্যবসায়ী ও খামারিরা প্রাকৃতিকভাবে মোটাতাজা করেন। চলতি মাসে উত্তর হাইদগাঁও এলাকায় পাইকার ও খুচরা ক্রেতাদের কাছে ১ হাজারের অধিক গরু-মহিষ বিক্রি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ জানান।

জানতে চাইলে উত্তর হাইদগাঁও এলাকার বিসমিল্লাহ্ খামারির স্বত্বাধীকারী ও পশু ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন ও আবদুল গফুর মেম্বার জানান, প্রতি বছর কোরবানির ঈদে উত্তর হাইদগাঁও এলাকায় জমজমাট ভ্রাম্যমাণ পশুর হাট বসে। পটিয়ার মহাসড়ক, ডাকবাংলোর মোড়, থানার মোড়, মুন্সেফবাজার, শাহচান্দ আউলিয়া মাজার গেট থেকে রিকসা, মোটরসাইকেল, সিএনজি অটোরিকসাসহ যে কোনো পরিবহনে করে উত্তর হাইদগাঁও এলাকায় আসা-যাওয়া করা যায়। পরিবহন সুবিধা থাকায় ক্রেতা-বিক্রেতারা সহজে এখানে এসে তাদের পছন্দের গরু, মহিষ ও ছাগল সুলভমূল্যে ক্রয়-বিক্রয় করতে পারছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন