ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির শীতবস্ত্র বিতরণ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ৪:২০
সারা দেশে জেকে বসেছে শীত। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে  বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বাতেন এর উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 
রবিবার (২২ জানুয়ারি) সকাল ১১.০০ টায় কুড়িগ্রাম সদর উপজেলাধীন বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী বাজার সংলগ্ন আব্দুল বাতেনের নিজস্ব গদিঘরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের, বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (স্বাধীনতা পরবর্তী) আমিনুল ইসলাম মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও আব্দুল আজিজ বক্তার, জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মন্তাজ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক বরকত আলী ও ইউপি সদস্য আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ৩ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে জুম্বা, জ্যাকেট ও সোয়েটার বিতরণ করা হয়। বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বাতেন ( উদ্যোক্তা) বলেন, মানবতার সেবায় সবসময় দুস্থদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ্। তিনি আরও বলেন, যখনই মানবতার প্রয়োজন পড়েছে তখনই নিজের সাধ্যমতো দুস্থদের কল্যাণে কাজ করেছি। সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ছিন্নমূল ও অসহায়দের দুর্ভোগ আর থাকবে না।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন