ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে আউয়াল হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-১-২০২৩ দুপুর ৪:১৬
টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম ঝড়ুকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রাতে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৩ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
 
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ঝড়ু (৬৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরকুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে। টাঙ্গাইল র‌্যাব-১৪ জানায়, মির্জাপুর উপজেলার চাঞ্চল্যকর আউয়াল হত্যার ঘটনায় এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. জহিরুল ইসলামসহ ৪ জনকে অভিযুক্ত করা হয়। এরপর ওই মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালত ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জহিরুল ইসলাম ঝড়ুকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বিচার চলাকালে তিনি পলাতক ছিলেন। র‌্যাব-১৪ আরও জানায়, গোপনে সংবাদ পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে র‌্যাবের একটি টীম ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন