ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সোনারগাঁ পৌর আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৩-১-২০২৩ বিকাল ৭:৪৯

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্বচ্ছ পরিচ্ছন্ন কর্মী তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের কর্মী সম্মেলনঅনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সোনারগাঁ পৌর মার্কেট মাঠে কয়েক হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তা সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ্ আল কায়সার, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ এবং তৃণমুল পর্যায়ে দলকে আরও বেশি সু-সংগঠিত করতেই আজকের সম্মেলন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলে ত্যাগী ও পরিক্ষিত এবং দলের দুঃসময়ে যারা রাজপথের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। পদ পদবি নিয়ে কোন নোংরা রাজনীতি করা যাবেনা। বর্তমান সরকারের উন্নয়ণের সুফল ঘরে ঘরে পৌছে দিতে হবে।

সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান বলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ বর্তমানে সারা দেশের মডেল। মনে রাখবেন কোন ষড়যন্ত্রই মাননীয় প্রধানমন্ত্রীর অপ্রতিরোধ্য উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় তিনি আরো বলেন আমরা ঐক্যবদ্ধ থেকে নবীন প্রবীনদের সমন্বয়ে সোনারগাঁ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা গাজী মুজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাজী আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী আতাউর রহমান, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, আওয়ামী নেতা কবির হোসেন, আহবায়ক কমিটির সাবেক সদস্য নাছরিন সুলতানা ঝরা প্রমূখ।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন