টাঙ্গাইলে সাবেক ইউএনও এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি
টাঙ্গাইলে এক কলেজ ছাত্রীর দায়ের করা মামলায় বাসাইলের সাবেক ইউএনও মো: মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী প্ররোয়ানা জারি করেছে আদালত। পিবিআই-এর তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় সোমবার টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক মনিরা সুলতানা এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মো: মনজুর হোসেন ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইলে ইউএনও হিসেবে কর্মরত থাকার সময় ফেইসবুকের মাধ্যমে মির্জাপুরের এক কলেজ ছাত্রীর সাথে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে মনজুর হোসেন বিভিন্ন সময় ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেন। টাঙ্গাইল শহরে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একত্রে কয়েক মাস বসবাসও করেন। পরবর্তীতে ওই কলেজছাত্রী বিয়ের জন্য চাপ দিলে মনজুর হোসেন তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় ২০২২ সালের ২১ জুন ওই কলেজ ছাত্রী মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। টাঙ্গাইল পিবিআই মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৯ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্তে আসামীর বিরুদ্ধে দন্ড বিধি আইনের ৪৯৩ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী প্ররোয়ানা জারির আদেশ দেন। মনজুর হোসেন রাজবাড়ী জেলার পাংশা থানার চরঝিকড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত আছেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied