কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় তিন মায়ানমার নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মায়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।মঙ্গলবার ২৫ জানুয়ারী দুপুরে কক্সবাজার জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মায়ানমার আরাকান জেলার আইকাফ থানার অন ডাইং এলাকার মৌং সাদুর ছেলে এ খং সা, একই এলাকার স্যাং টোয়েং এর ছেলে মৌ চোং অং এবং আরাকান জেলার আইকান পেলিসং এলকার মোঃ ইদ্রিসের ছেলে মোঃ ইসাহাক।রাযের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম।তিনি জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর সাগরপথে নৌকা নিয়ে ইয়াবা পাচারের সময় ৪ লাখ ৫০ ইয়াবা ও ৯ লাখ ৫১ হাজার মায়ানমারের মুদ্রাসহ তিনজন মায়ানমারের নাগরিককে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করে কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন তারা।
সেই মামলায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ক্রমিক বর্ণিত শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। এবং দত্তপ্রাপ্ত আসামীদেরকে সাজা ভোগের নিমিত্তে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করেন।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied