ডেমরায় আবাসিক হোটেলের আড়ালে নারী ব্যবসার অভিযোগ
রাজধানীর ডেমরায় আবাসিক হোটেলের আড়ালে নারী ব্যবসার অভিযোগ পাওয়াগেছে।হোটেল ফেসী ইন্ নামক আবাসিক হোটেলটি পরিচালনায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা রয়েছ বলেও জানিয়েছে স্থানীয়রা।এক শ্রেণির ব্যক্তি নাম ভাঙিয়ে নির্বিঘ্নে এ ব্যবসা পরিচালনা করছে।ঐ আবাসিক হোটেলের মালিক জয় (৩৮) কে নারীদের লোভ দেখিয়ে নিয়ে এসে যৌন কাজে লিপ্ত করার অপরাধে গ্রেফতার করেছিল র্যাব -১০ ।
জামিনে বেড়িয়ে এসে তারা পুনরায় আবাসিক হোটেলে এ বেআইনি কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব অনৈতিক ব্যবসার সঙ্গে ক্রমশ জড়িয়ে পড়ছে শিশু-কিশোররাও।ডেমরা ফেসী ইন্ নামক আবাসিক হোটেল পরিচালনায় প্রভাবশালীদের মালিকানা রয়েছে এ কারনেই কোন ভাবেই থামানো যাচ্ছে না অসামাজিক কর্মকান্ড। ডেমরার মীড়াপাড়া হাজী মির্জা আলী সুপার মার্কেটের তৃতীয় তলায় গড়ে ওঠা ওই হোটেলটি স্থানীয়দের গোদের উপড় বিষ ফোড়ার মত অবস্থা হয়ে দাড়িয়েছে।
ঐ আবাসিক হোটেল কর্মচারী নারায়ণগঞ্জ রূপগঞ্জের দক্ষিণপাড়ার সুভা ভূঁইয়ার ছেলে আলমগীর (৪৩), রংপুরের মহিগঞ্জ থানার রসুবাজার গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আহাসান ওরফে হাবু (৪৫), বরিশালের কাউনিয়া থানার পুরানপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে নূর ইসলাম (৫৫), ভোলার দৌলতখান থানার চরবরলামসিডলি গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৩৬), কুমিল্লার হোমনা থানার ঘনিয়ারচর গ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে ইনামুল (৩২)। এছাড়া ৩ জন নারীকেও গ্রেফতার করা হলেও সকলেই জামিনে বেড়িয়ে এসে পুনরায় যৌন ব্যাবসায় সম্পৃক্ত হয়েছেন।
ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন নামিদামি স্কুল ও কলেজের সামনে ছাত্র-ছাত্রীদের অভিভাবকের মধ্যে বিতরণ করা হয়েছে আবাসিক হোটেলেটির ভিজিটিং কার্ড এমনই এক ঘটনা ঘটে শামসুল হক খান স্কুল এন্ড কলেজের সামনে। ওই ভিজিটিং কার্ড বিতারণ কারীকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। হোটেল ব্যাবসার আড়ালে ফেসী ইন্ হোটেলের মালিক জয় (৩৮) ডেমরা থানা এলাকায় নারী জমজমাট ব্যাবসা পরিচালনা করে আসছে।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান দৈনিক সকালের সময় কে জানান, হোটেলটির বিষয়ে আমি অবগত আছি, আমরা যখন অভিযান চালাই তখন কোন অসামাজিক কার্যকলাপ পাইনা,
এমএসএম / এমএসএম
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন