নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি'র নিষেধাজ্ঞা জারি
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো আরএমপি'র কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, আগামী ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় রাজশাহী মহানগর-সহ পার্শ্ববর্তী জেলাসমূহ হতে ব্যাপক লোক সমাগম ঘটবে মর্মে জানা যায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ এর ১(ক) ও ২৯ এর ১ (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ২৭ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ, সকাল ০৬.০০ ঘটিকা হতে ৩০ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত সব ধরনের অস্ত্র-শস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার এবং অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে যে-কোনো ধরনের মাদকদ্রব্য যথা-দেশি ও বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহল-সহ নেশাজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা এবং উপরে বর্ণিত সময় সব অনুমোদিত বার, মদের দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied