রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩৮
গত ২৪ ঘন্টায় রাজশাহীতে পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি ২১ জন এবং রাজশাহী জেলা পুলিশ ১৭ জনকে আটক করেছে। বুধবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো আরএমপি ও জেলা পুলিশের পৃথক দু'টি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৫ জন ও বাঘা থানা ৬ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ আসাদুল ইসলাম(২৭) কে ৪কেজি গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ শ্রী গোবিন্দ মালাকার(৪৫) কে ১৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ নাহিদ হাসান ওরফে মিকাইল(২৩)কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ জিয়ারুল ইসলাম(৪৬) কে ৩গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ মুকিদুল মোল্লা(৪৬) কে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ তরঙ্গ ইসলাম(২৫) কে ১১গ্রাম হেরোইন ও ৫২পিচ ইয়াবাসহ আটক করে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-৩ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
২ লাখ ৮০ হাজার টাকার চেককে ২৮ লাখে রূপান্তরের অভিযোগ
বিএনপি ও জামায়াত আসন নিজেদের কব্জায় ও পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে মাঠে
কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার
রায়গঞ্জে পুলিশের উদ্যোগে হারানো ১২ মোবাইল উদ্ধার, মালিকদের মুখে স্বস্তি
নির্বাচনকালীন নিরাপত্তায় দক্ষিণ-পশ্চিমে বিজিবির ব্যাপক প্রস্তুতি
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত
বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব
বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুরে কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর
Link Copied