গরুর ঘাস আনতে গিয়ে নিহত যুবক, মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জে খোকন সরকার (৩৩) নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত খোকন উপজেলার নতুন বন্দর এলাকার দুলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০ টা'র দিকে হাতে কাঁচি দা নিয়ে ভুট্টা ক্ষেতে ঘাস কাটার কথা বলে বেরিয়ে যান খোকন সরকার। পরে আনুমানিক সকাল ১১ টা'র দিকে ঘটনাস্থলের পাশে প্রতিবেশী এক মহিলা রান্নার জন্য গাছের শুকনো পাতা কুড়িয়ে আনতে গেলে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
লাশ উদ্ধারের কথা প্রতিবেশীদের কাছে শুনে খোকনের স্ত্রী রুমানা ঘটনাস্থলে গিয়ে খোকনের পরিচয় নিশ্চিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পঞ্চগড়ের পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অফ্স), সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন সহ পুলিশ সদস্যরা। ঘটনার তথ্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি পঞ্চগড়ের একটি টিম কাজ করছেন।
এই বিষয়ে, পঞ্চগড়ের পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও সিআইডি কাজ করছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied