শরীয়তপুর সাংস্কৃতিক ফোরাম'র ১ম বর্ষপূর্তি উৎসব
বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শরীয়তপুর সাংস্কৃতিক ফোরাম সংগঠনটির বর্ষপূর্তি আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম শহীদুল হক, ( সাবেক আইজিপি) বাংলাদেশ পুলিশ. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সুলতান মাহমুদ (সীমন), এডভোকেট - আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রসিকিউটর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মহিউদ্দিম ( খোকা), বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি, বাংলাদেশের ট্যাকসেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি) ঢাকা। ও ডাঃ আনোয়ার ফরাজী ইমন, সিআইপি, চেয়ারম্যান ফরাজী হসপিটাল লিঃ। ডাঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি। আব্দুল আজিজ, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা। স্বাগত বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক, শরীয়তপুর সাংস্কৃতিক ফোরাম। সভাপতিত্ব করেন ড্যানি সিডক, সভাপতি, শরীয়তপুর সাংস্কৃতিক ফোরাম। উক্ত আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শহীদুল হক বলেন তার জন্মভূমি শরীয়তপুর কে একটি মডেল জেলা হিসেবে গঠে তোলার স্বপ্ন ছিলো কিন্তু নানান সীমাবদ্ধতার কারণে ওয়ে ওঠেনি তবে যতদিন বেঁচে থাকবেন শরীয়তপুর যথা বাংলাদেশের প্রতিটা নাগরিকে সেবা করে যাবেন। বিশেষ অতিথির বক্তব্যে মহিউদ্দিন (খোকা) বলেন শরীয়তপুর বাসীর যেকোনো বিপদে পূর্বেও ছিলাম আপনারা দোয়া করবেন জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে সকলের বিপদে আপদের পাশে থাকতে চাই ও শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের মাধ্যমে আমরা শরীয়তপুর বাসী একত্র হতে চাই ও ভবিষ্যতে শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামকে আরও সংঘবদ্ধ করবো যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো। বিশেষ অতিথির বক্তব্যে ফরাজী হসপিটালের চেয়ারম্যান, ডাঃ আনোয়ার ফরাজী ইমন, বলেন শরীয়তপুর বাসীর জন্য ফরাজী হাসপাতালে ৫০% ডিসকাউন্ট ও উক্ত ফরামের সদস্যদের জন্য চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে। বক্তব্য শেষে শরীয়তপুরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের উপহার দেওয়া হয়, দেশবরেণ্য নৃত্য শিল্পী ও সংগীত শিল্পীদের মাধ্যমে আনন্দঘন একটি মূহুর্তের মাধ্যমে আয়োজনটি শেষ হয় এবং উক্ত সংগঠনের দায়িত্বপ্রপ্তরা ভবিষ্যতে এর চেয়েও সুন্দর আয়োজন করার আশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ