ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় নাশকতা মামলায় আটক-১৫


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২৩ দুপুর ২:৪৫
নওগাঁর মান্দায় নাশকতা পরিকল্পনা মামলায় জামায়াতে ইসলামের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার নুরুল্যাবাদ ইউপির হাজিপাড়া মসজিদের সামনে ফাঁকা স্থান থেকে  আটক তাদেরকে আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন, মান্দা উপজেলা জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক   মোয়াজ্জেম হোসেন (৫২), জামাতে ইসলামীর সুরা সদস্য সামসুল আলম (২৯), আব্দুস ছালাম (৪৬),আঃ ছালাম (৪৩), জামায়াতে রোকন আজম উদ্দিন (৫৬), আলাউদ্দিন (৩৫) অন্য সদস্যরা হলেন,আফজাল হোসেন (৪৮), রেজাউল ইসলাম (৩৮), গোলবার রহমান (৩৫), মাসুদ রানা (২৬), মাইনুল ইসলাম (৪২), মাসুম (৩৩), হোসাইন ইসলাম দুখু (২৬),তৌহিদুল ইসলাম (৫৬) ও মামুনুর রশিদ (৪০)। 
 
পুলিশ সুত্রে জানাগেছে, বুধবার সন্ধ্যায় হাজিপাড়া মসজিদে শতাধিক জামায়াত নেতাকর্মী একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল।পুলিশ গোপন সুত্রে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে অন্যরা পালিয়ে যায়। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)  নুর-এ আলম সিদ্দিকী জানান, শতাধিক জামায়াতে ইসলামের নেতাকর্মী নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আনা হয়।  বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)  সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬