ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনার চার হাসপাতালে ১৩ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২১ দুপুর ১২:৩০

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন- খুলনার খালিশপুরের ফরিদ (৫৮), পাইকগাছার জাহানারা (৭৫), মাদারীপুরের সাহিদা বেগম(৭০), ফকিরহাটের তৌহিদুজ্জামান(৫০), যশোরের বাঘারপাড়ার সেলিনা (৫০) ও নড়াইলের কালিয়ার দাউদ হোসেন (৭০)। এছাড়া উপসর্গে একজনের মৃত্যু হয়। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩ জন। এরমধ্যে রেড জোনে ৮৭ জন, ইয়ালো জোনে ৩৭ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা মহানগরীর দোলখোলা এলাকার সাজ্জাদুল কবির (৫৭) ও দৌলতপুর পাবলা মধ্যপাড়ার খাদিজা বেগম (৫১)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর লবণচরা এলাকার রিজিয়া বেগম (৬২) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন। এরমধ্যে ২৯ জন পুরুষ ও ৩৩ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর খালিশপুরের পিয়ারা মজুমদার (৭১), একই এলাকার বকুল রানী দত্ত (৭২) ও যশোর সদরের জেলেমুন্নেছা (৭০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। কোভিড আইসিইউতে রয়েছেন ৭ জন, এইচডিইউতে ৫ জন। হাসপাতালে আরটিপিসিআর ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়।

এমএসএম / জামান

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা