রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৫৮
গত ২৪ ঘন্টায় রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে মোট ৫৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ৩০ জন এবং রাজশাহী জেলা পুলিশ ২৮ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো আরএমপি ও জেলা পুলিশের পৃথক দু'টি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৬ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-৪ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৫.৬০ গ্রাম হেরোইন ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
এদিকে রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ৪ জনকে আটক করেছে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ আলমগীর শেখ(৩৫) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ মোঃ বাবু(৩৬) ও আব্দুল আজিজ(৫৫) কে ১০লিটার চোলাইমদ, প্রমিলা(২২) কে ৫০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ বেলাল হোসেন(৪৮) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ সোহাগ রানা(২৫) কে ১১গ্রাম হেরোইনসহ আটক করে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied