পটিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহত্যা
চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন মো. সোহেল (৩০) নামে এক যুবক। শুক্রবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার শামসুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাস আগে পটিয়া উপজেলার পাঁচুরিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর মেয়ে সাথে নাহিদা আক্তারের (১৯) সাথে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার শামসুল আলমের ছেলে সোহেলের বিয়ে হয়। শুক্রবার সকালে মেয়ের ভাই এসে নাহিদা আক্তারকে বাপের বাড়ি বেড়াতে নিয়ে যায়। এ সময় তাকে বেড়াতে না যাওয়ার জন্য নিষেধ করেন সোহেল। তা সত্ত্বেও তার কথা অমান্য করে ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে যান নাহিদা।
আরো জানা গেছে, বিয়ের পর থেকে বউয়ের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল, মূলত সে কারণে অভিমান করে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সোহেল। পরিবারের পক্ষ থেকে ঘটনাটি শুক্রবার রাতে পটিয়া থানাকে জানানো হলে পুলিশ রাত ২টার দিকে তার বাড়িতে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পটিয়া থানার এসআই বোরহান উদ্দীন মজুমদার জানান, স্ত্রীর সাথে অভিমান করে সিএনজিচালক মো. সোহেল নামে এক সিএনজিচালক আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশটি স্থানান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং