আদিবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার : প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আদিবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। প্রত্যকটি গৃহহীন আদিবাসীদের সরকার ঘর করে দিচ্ছে। দেশের সকল গৃহহীন পরিবারকে সরকার গৃহের ব্যবস্থা করে দিচ্ছে। যা বিগত দিনে কোনো সরকার করে দেয়নি।
দেশের প্রত্যকটি নাগরিকদের স্মার্ট নাগরিক হতে হবে। বিশেষ করে তরুন তরুণীদের আউটসোর্সিং এ দক্ষ করে তুলতে আইসিটি বিভাগ কাজ করছে। সবাইকে আদর্শ, দেশপ্রেমিক, মানবিক মানুষ হতে হবে। আজকের প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। সে লক্ষে আমাদেরকে তৈরি হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক দরকার। সে লক্ষে সরকার কাজ করছে বলে ভার্চুয়ালে প্রতিমন্ত্রী পলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার অংশ হিসেবে সিংড়া উপজেলার আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই সাইকেল প্রদান করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উল্লেখ্য এসময় ২৪০ জন আদিবাসী শিক্ষার্থীদের ১১ লক্ষ ৫২ হাজার টাকা বিতরন এবং ২০ জন আদিবাসী ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। ইতোমধ্য আদীবাসিদের মাঝে ৮০ টি ঘর দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, পুজা উদযাপন কমিটির সভাপতি চাঁদ মোহন হালদার, আদিবাসী কল্যান পরিষদের সভাপতি সরেশ চন্দ্র উরাও, সাধারণ সম্পাদক উপেন্দ্রনাথ, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ প্রমুখ।
প্রীতি / প্রীতি
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান