শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ককে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উত্তরসূর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের মৃত রমজান আলীর ছেলে অটোরিক্সা চালক আলী আকবর ও শ্রীমঙ্গলের জমজম ফার্মেসির মালিক ব্যবসায়ী মাওলানা সালাহ উদ্দিন। এ সময় সাতগাঁও এলাকার মৃত শফিক মিয়ার ছেলে মোতালিব মিয়া গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শ্রীমঙ্গলের সদর ইউপির উত্তরসূর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ এবং সিএনজিচালিত অটোরিকসার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে ও অবস্থার অবনতি ঘটলে অটোরিকশা চালক আলী আকবরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। ব্যবসায়ী সালাহউদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় আহত আরেক যাত্রী মোতালিব মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব আহমেদ বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে থানার হেফাজতে আছে। ঘাতক অজ্ঞাত গাড়িটি শনাক্ত করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।’ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।
প্রীতি / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী
Link Copied