জুড়ীতে মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ
মৌলভীবাজার জেলার জুড়ীতে মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি প্রকল্পের পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আতিকুল ইসলাম অনিকের সঞ্চালনায় ও বৃত্তি প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজুর রহমান, পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সনজিত কুমার মন্ডল, প্রকল্পের সাধারন সম্পাদক সাইফ উদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আজহার উদ্দিন, সাচ্ছু মিয়া, হারুন রশিদ, মোঃ তাজ উদ্দিন, তাপস দাসসহ আরও অনেকে।
প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুম ও সাধারন সম্পাদক সাইফ উদ্দিন এ বছরের পরীক্ষা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ০৯ ই ডিসেম্বর অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৪১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ২৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied