উল্লাপাড়ায় খিরা চাষে বাম্পার ফলন, ভালো দাম পাচ্ছেন কৃষকরা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খিরা চাষের উপযোগী আবহাওয়া থাকায় এবছর সবুজ খিরা গাছে ভরে গেছে কৃষকের ক্ষেত । খিরা চাষ করে বাম্পার ফলন ও আশাতীত ভালো দাম পাচ্ছেন কৃষকরা।
প্রতিমণ খিরা পাইকারি বিক্রি হচ্ছে ১৪শত-থেকে ১৬শত টাকায়। যা উৎপাদন খরচের চেয়ে তিন গুণ বেশি। অল্প সময়ে স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় প্রতিবছরই খিরা চাষে আগ্রহী হয়ে উঠছেন নতুন নতুন কৃষক।
উল্লাপাড়া উপজেলায় এ বছর প্রায় ২৪০ হেক্টর জমিতে খিরা চাষাবাদ করা হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা যায়। উপজেলার মাঠে মাঠে কৃষকরা এখন খিরার জমিতে পরিচর্যায় ব্যস্ত।পরিবারে ছোট থেকে বড় সবাই অবিরাম খিরার জমিতে কেউ পরিচর্যায় ব্যস্ত, কেউবা খিরা তুলতে ব্যস্ত সময় পার করছে। উল্লাপাড়া উপজেলার মোহনপুর, বড়পাংগাসী, উধুনিয়া,কয়ড়ায় মাঠের পর মাঠ খিরার চাষাবাদ করা হয়েছে। সবুজ খিরা গাছে ভরে গেছে কৃষকের ক্ষেত।
ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন হাটবাজারে খিরা উঠতে শুরু করেছে। দামও বেশ ভালো। জেলার বিভিন্ন হাট-বাজারে চাষিদের নিয়ে আসা খিরা ক্রয় করে ব্যাপারীরা ট্রাকযোগে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। আগাম শীতকালীন ফসল হিসেবে খিরা চাষাবাদ করে কয়েক হাজার কৃষক এখন সচ্ছল স্বাবলম্বী।
সরেজমিন উপজেলার মোঃ ইউনুস আলী , শাহ আলম, নাজমুল, এরশাদের সাথে খিরার মাঠে গিয়ে কথা হলে তারা বলেন, অন্য ফসলের চেয়ে খিরা চাষে অধিক লাভ তাই এ চাষাবাদের প্রতি আমাদের দিন দিন আগ্রহ বাড়ছে কারন খরচ কম আর লাভ বেশি। তাই আমাদের সাথে আরও অনেকেই এখন খিড়া চাষের দিকে ঝুকছে। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, খিরা চাষে সল্প খরচে দ্বিগুন লাভ। তাই আমরা কৃষি অফিস থেকে খিরা চাষীদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কারনে এসব এলাকায় দিন দিন খিরা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।
এমএসএম / এমএসএম
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
Link Copied