দোহারে মাটি কাটা বন্ধের দাবিতে ইউনোর বরাবরে লিখিত অভিযোগ
ঢাকার দোহার উপজেলার রসুল পুর চকে ফসলী জমি কেটে নেওয়ায় অভিযোগ কারীদের বিরুদ্ধে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোবাশ্বের আলম ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের কাছে এলাকাবাসী মাটি কাটা বন্ধের জন্য একটি লিখিত অভিযোগ করেন।
রবিবার দুপুর ১টায় দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোবাশ্বের আলম ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের কাছে রাজিব চৌধুরী,মো: সমুন,মুরাদসহ মোট দশজনের বিরুদ্ধে এই অভিযোগ পত্রজমা দেন এলাকাবাসী।
ভুক্তভোগীদের মধ্য থেকে আব্দুল হক (৪০) ও মোশাররফ (৬০) জানান, গত কয়েকদিন ধরে আমাদের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে রাজিব চৌধুরীসহ অন্য অন্য ব্যাক্তিরা। আমরা বাধা দিলে তারা আমাদেরকে মারতে আসে আমরা কোন উপায় না পেয়ে আজকে উপজেলায় ও থানায় আমরা অভিযোগ করতে এসেছি।
তারা আরো বলেন, আমরা আজকে দশজনের নাম উল্লেখ করে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রায় একশত জন স্বাক্ষর করে উপজেলার ইউএনও (স্যার) ওসি মোস্তফা কামাল এর কাছে জমা দিয়েছি।
রসুল পুর চক থেকে যে মাটি কাটতেছে সে মাটি নিতে আমাদের জমি ব্যাবহার করা হচ্ছে আর এতে আমাদের জমিতে থাকা ফসলি জমি নষ্ট হচ্ছে সাথে জমিতে থাকা ফসলও নষ্ট হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানালে তারা আমাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া এবং মেরেফেলার হুমকি দেয়। এমনটিই অভিযোগ করেন ওয়াজউদ্দিনের ছেলে আমজাদ হোসেন, শাহেদের আলী বেপারী ছেলে হজরত আলী।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোবাশ্বের আলম ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আপনারা আমাদের কাছে অভিযোগ দিয়েছেন আমরা পেয়েছি। আমরা এ বিষয় তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া নিব।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied