ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে রাস্তার পাশের খাল থেকে লাশ উদ্ধার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৯-১-২০২৩ রাত ১১:৩৬

জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তার পাশের একটি খাল থেকে লাশ উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের তেমাড়িয়া পাকড়দাড়িয়া গ্রামের।নিহত ওই ব্যক্তি রায়কালী ইউনিয়নের চিয়ারিগ্রাম পশ্চিম পাড়ার খলিলুর রহমানের ছেলে শহীদুল ইসলাম(৪৫)। পরিবারের দাবী তিনি দীর্ঘদিন ধরে এপিলেপসি (মৃগী) রোগে আক্রান্ত ছিলেন।

সরেজমিনে গিয়ে পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শহীদুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। রবিবার দুপুরে আনুমানিক ২ টা ৩০ মিনিটে স্থানীয় এক গাছী গাছ থেকে খেজুরের রস সংগ্রহের কাজে গিয়ে রাস্তার পাশের খালে একটি বাই সাইকেলের একটি চাকা ও লুঙ্গির কিছু অংশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়দের সহায়তায় সাইকেল ও লুঙ্গি পরিহিত ওই ব্যক্তিকে তোলার পরে স্থানীয়রা দেখেন পাশর্^বর্তী গ্রামের শহীদুল ইসলাম। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

গাছী শাহীন জানান,‘ আমি দুপুরে খেজুর গাছে ওঠার পরে সাইকেলের একটি চাকা ও লুঙ্গির কিছু অংশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেই। পরে সকলেই মিলে তার দেহ তোলা হয়।’নিহতের মা শাহীদা বেগম বলেন,‘ আমার ছেলে অনেক দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রায় প্রায় অসুস্থ হতো। কয়েকদিন আগেও মরে যায়ার মতো অবস্থা হয়েছিল ’। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সাথে কথা বরে জানা যায় তিনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রাস্তায় হটাৎ তার শারিরীক সমস্যা হওয়ায় হয়তো সে পানিতে পরে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ