কক্সবাজারে ডিবির অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
কক্সবাজার শহরের কলাতলী জিনিয়া রিসোর্ট থেকে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রবিবার ২৯ জানুয়ারি ভোর ৪টার দিকে কলাতলী জিনিয়া রিসোর্ট থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত আসামীরা হলেন, নোয়াখালী সোনাইমুড়ি কাছারিবাজার পৃুর্ব আবু তারার মৃত সোলেমান মানুর ছেলে আহসান হাবিব (২০), নোয়াখালী বেগমগঞ্জ টিপিবটিকা আলাদী নগর এলাকার মাহাবুব আলমের ছেলে নাজমুল হাসান প্রকাশ বিনয় (২২), নোয়াখালী চাটখিল টবগা ছয় আনী এলাকার নূর নবীর ছেলে রাকিব হোসেন রানা(২৪), খিলপাড়া নোয়াখালী চাটখিল খিলপাড়া মোঃ আলীর ছেলে শাহ ইমরান প্রকাশ শান্ত (১৮) ও নোয়াখালী চাটখিল টবগা ছয় আনী এলাকার বাবলুর ছেলে বাদল হোসেন (২০)। আটকের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।
তিনি জানান, কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলীস্থ জিনিয়া রিসোর্ট থেকে পাচ মোটরসাইকেল ছিনতাইকারীকে চোরাইকৃত একটি এ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।
আটককৃতরা নোয়াখালী জেলার সদর, চাটখিল, সোনাইমুড়ী থানা এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল ছিনতাই করে নোয়াখালী জেলাসহ বিভিন্ন জেলায় বিক্রয় করত। আটককৃতরা নোয়াখালী জেলা পুলিশের অব্যাহত অভিযানের কারণে গা ঢাকা দিতে কক্সবাজার শহরে অবস্থান করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মামলা নং-০৬, ধারা-৩৯৪ পেনাল কোড মূলে তাদের নিকট হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান