ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

না ফেরার দেশে চলে গেলেন সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ১১:৫৩

না ফেরার দেশে চলে গেলেন সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা সামসুল আলম প্রামাণিক (এমপি)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। 

রবিবার দিবাগত রাত ৪ টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুম সামসুল আলম প্রামানিক দীর্ঘদিন থেকে বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী  সদস্য ও নওগাঁ-৪৯ মান্দা (৪) আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুতে মান্দা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। 

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন। বেলা ৩ টায় কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৪ টায় তার নিজ বাসভবনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬